র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে| মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল- এসব ক্ষেত্রে র্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে|
এরই ধারাবাহিকতায় অদ্য ২২/০৪/২০২৬ তারিখে জনাব মোঃ আবু হাসান, এক্সিকিউটিভ মাজিস্ট্রেট, র্যাব র্ফোসেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এর নেতৃত্বে ও র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতালে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়| তন্মধ্যে ১৬ জন সক্রিয় সদস্যকে মোট ৭৭,৫০০/- (সাতাত্তর হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয় এবং বাকি সদস্যদের মৌখিকভাবে সতর্ক করা হয়| একই ভ্রাম্যমান আদালত কর্তৃক ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী পন্য ˆতরির উপকরণ জব্দ করে আরমান হোসেন (৪৮)’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক ৭০,০০০/- ( সত্তর হাজার ) টাকা জরিমানা করা হয়|
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, কেরাণীগঞ্জ, এনএসআই, ফায়ার সার্ভিস ও র্যাব-১০, সদর কোম্পানী কর্তৃক যৌথভাবে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোনাখোলা এলাকায় স্যাটেলাইট এলপিজি প্লানে আরেকটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়| অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার কারণে উক্ত এলপিজি প্লানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে| জন¯^ার্থে বিভিন্ন হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম নিয়ন্ত্রণ, নকল কসমেটিকস ও প্রসাধনী পন্য ˆতরি এবং অবৈধ জ্বালানি উপকরণ ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে|
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara