র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ একটি অভিযানে ফরিদপুরের ভাঙ্গা থানার দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লা (৪৩)’কে ডিএমপি, ঢাকার লালবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৪/০৫/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৩.৪০ ঘটিকার সময় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন রহমতুল্লাহ স্কুল এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লা (৪৩), পিতা- মো: ছাত্তার মোল্লা, সাং- হরুপদিয়া, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হায়দার মোল্লা (৪৩) ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জিআর মামলা নং- ৭৭/১৯, তারিখ- ০৪/০২/২০১৯ খ্রি. এর ০৫ (পাঁচ) বছর সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থদন্ড এবং অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি। এছাড়াও গ্রেফতারকৃত হায়দার মোল্লা (৪৩) এর বিরুদ্ধে ধামরাই থানায় আরও দুটি মামলা রুজু আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara