র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
অদ্য ১১/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় র্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানার মামলা নং- ০৭, তারিখ- ০৮ জুন, ২০২৬ খ্রি. ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর অন্যতম এজাহারনামীয় আসামী গিয়াস উদ্দিন ওরফে গেসু (৩৪), পিতা-মৃত রজব আলী, সাং-পার গেন্ডারিয়া, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানার মীর হাজিরবাগ এলাকায় বসবাসকারী রাজমিস্ত্রী আব্দুল মান্নান (৩০) কে হত্যার উদ্দেশ্যে পূর্ব শত্রুতার জেরে আসামি গিয়াস উদ্দিন ওরফে গেসু সহ অপরাপর আসামীরা মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ভিকটিম রাজমিস্ত্রী আব্দুল মান্নান অচেতন হয়ে পড়ে এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরবর্তীতে ভিকটিম রাজমিস্ত্রী আব্দুল মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিসিস্টের বোন বাদী হয়ে ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানায় উক্ত হত্যা মামলাটি দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara