বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার কেরাণীগঞ্জ এলাকা হতে গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

গতকাল ২৯ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২৩:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আকাশ (২২), পিতা-মোঃ মমিন, নজরগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর