সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৫৯৬ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সম্পাদক দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ০১/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ১৯.৫০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ ০১ জন আসামি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০১/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ১৯.৫০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৯৬ (পাঁচশত ছিয়ানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ১,৭৮,৮০০/- (এক লক্ষ আটাত্তর হাজার আটশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মামুন মৃধা (৪৬), পিতা-মোঃ সাহাব উদ্দিন মৃধা, সাং-বাশকান্দা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর বলে জানা যায়। এসময় তার নিকট হতে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর