শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সাজাপ্রাপ্ত এবং ধর্ষণ মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক মোট ০২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরানীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

গতকাল ০৮ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ভাটারা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৩ মাসের কারাদন্ড ও ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ ইলিয়াস আহম্মেদ (৩৪)’কে গ্রেফতার করে।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধর্ষণ মামলায় পলাতক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ তৌহিদ (২০), পিতা- নাসির, সাং- চর আইল দারুসালাম, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর