মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জ লৌহজং হতে আনুমানিক ০৭ লক্ষ টাকার গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৮/০৯/২০২৬ তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৮/০৯/২০২৬ তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন কনকসার বাজার ব্রীজ এলাকায় রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি পরিচালনা করে। এ সময় একটি পিকআপ তল্লাশি করে এর ভেতর থেকে ২৪ (চব্বিশ) কেজি গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য ৭,২০,০০০/- (সাত লক্ষ বিশ হাজার টাকা), সহ চারজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের নাম ১। শংকর রাজবংসী (৪০), পিতা- শ্যাম কমল রাজবংসী, ২। অন্তিপ চন্দ্র দাস (২০), পিতা- ইন্দ্র মোহন দাস, ৩। দিপ্ত দাস (১৯), পিতা- দিলিপ দাস, সর্ব সাং- মহজমপুর ও ৪। মোঃ গোলাম হোসেন (৩৮), পিতা- মৃত আলী নুর মিয়া, সাং- বাজুরবাগ সর্ব থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ বলে জানা যায়। এ সময় মাদক বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ জেলার লৌহজংসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর