বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে পুলিশের লুণ্ঠিত ১০ রাউন্ড শটগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০

সম্পাদক,দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ অস্ত্রের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং উদ্ধারে এসআরবি নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে এসআরবি রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে।

৫ আগস্ট ২০২৪-এ “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবি শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেন। নির্দেশনার পর এসআরবি আরও জোরদার ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায়, অদ্য ০৬ অক্টোবর, ২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:৩০ ঘটিকায় এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কামারগাঁও এলাকার জনৈক মিজান সারেং এর অনাবাদী জমির মধ্যে ১০ রাউন্ড শটগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ। উদ্ধারকৃত শটগানের তাজা কার্তুজগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে এসআরবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

এসআরবি-১০, এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর