বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ফরিদপুর বোয়ালমারীতে হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করেছে এসআরব-১০

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআরবি নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

গত ২০/১১/২০২৫ তারিখ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকার সময় ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ভিকটিম ইব্রাহীম (৩৫) ও তাঁর চাচাতো ভাই পিকআপচালক মোঃ হোসেন (২৬) গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া এনার্জি পাম্পের পাশে একটি ভাতের হোটেলে খাবার খাচ্ছিলেন । খাবার শেষে হোটেল থেকে বের হওয়ার সময় ২টি প্রাইভেটকারে আসা আনুমানিক ৭/৮ জন ব্যক্তি ডিবি পরিচয়ে তাদের জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরবর্তীতে অজ্ঞাতনামা আসামিরা তাদের হাত, মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয়। একপর্যায়ে পিকআপচালক মোঃ হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে ইব্রাহীমকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, অজ্ঞাতনামা আসামিরা ডিবির পরিচয়ে ভিকটিম ইব্রাহীমকে অপহরণ করে মারধর ও নগদ টাকা-মোবাইল ছিনিয়ে নিয়ে হত্যা করে। পরবর্তীতে লাশ গুমের উদ্দেশ্যে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন বনচাকী রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় ফেলে রেখে যায় চলে যায়। এ ঘটনায় ডিসিস্টের ভাই মোঃ ফরহাদ বাদী হয়ে ফরিদপুর বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল এবং এসআরবি-৬ এর সহযোগীতায় গতকাল ২৮/০৯/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকায় ঝিনাইদহ জেলার সদর থানাধীন পোড়াহাটি এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি মোঃ মাসুদুর রহমান মাসুদ (৪০), পিতা— মোঃ রুস্তম আলী, সাং— গালিমপুর, থানা— কোটচাঁদপুর, জেলা— ঝিনাইদহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর