শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জের জিনজিরা-রোহিতপুর রোডের শাক্তা পুহের ভিটা এলাকা হতে অজ্ঞাত(৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার (১১ জুন) দিবাগত রাত ৭ টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বোরকা পরহিত ওই নারীর লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ধর্ষণ শেষে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। তবে এখনো তার পরিচয় মিলেনি।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক সজিব জানায়, তিনি অটোরিকশা নিয়ে রামেরকান্দা থেকে কোনাখোলা যাওয়ার পথে পুহের ভিটা এলাকায় পৌঁছে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশের ঝোপঝাড়ে গেলে তিনি কালো বোরকা পরহিত একটি লাশ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, ঘটনা শোনামাত্রই কেরানীগঞ্জ মডেল থানার ওসিসহ আমরা ঘটনাস্থলে পৌছে লাশটি পর্যবেক্ষণ করেছি। লাশের আলামত দেখে মনে হয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে তা জানা যায়নি। ব্যপারটি গুরুত্বসহকারে দেখছেন বলে জানান এ কর্মকর্তা।

এব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর