শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বহুল আলোচিত ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যাকান্ডে মৃত্যুদান্ড প্রাপ্ত আসামি হুমায়ুন @ হুমায়ুন কবির’কে টাঙ্গাইলের বাসাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ভোর ০৫:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব-১৪ এর সহযোগীতায় টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন উত্তরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানীর মতিঝিল থানার মামলা নং-৩২ তারিখ ২২ ফেব্রæয়ারি ২০১৩ ধারা-৩০২,২০১,৩৪ পেনাল কোড (বহুল আলোচিত ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যা) মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি হুমায়ুন @ হুমায়ুন কবির (৪২), পিতাঃ মৃত আব্দুল আজিজ, ফতুল্লা, ঢাকা’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত হত্যা মামলা রুজুর পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর