শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাব-১০ এর অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

অদ্য ২৬/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন উত্তর কাউলজানি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে উত্তর কাউলজানিস্থ মোঃ শহিদ শেখ (৫৮), পিতা- মৃত রুস্তম আলী শেখ এর বসতঘরের সামনে খড়কুটোর স্তুপ তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাৎক্ষণিকভাবে আলামত হিসেবে জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১০ সব সময়ই সন্ত্রাস ও অপরাধ দমনে সচেষ্ট রয়েছে এবং জননিরাপত্তা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান তারই একটি অংশ, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর