শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

মাদক মামলায় সাজা ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সজিব খন্দকার (৩৬)’কে ফরিদপুর কোতয়ালী হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ও সেনাবাহিনী

কেরানীগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ও সেনাবাহিনী এর যৌথ আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজিব খন্দকার (৩৬)’কে ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা থেকে সফলভাবে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২২/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ২০.৫০ ঘটিকার সময় র‌্যাব-১০ ও সেনাবাহিনী এর যৌথ আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলা মাস্টার কলোনী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর নং- ৩০৮/১৯ (কোতয়ালী), ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি সজিব খন্দকার (৩৬), পিতা- সালাম খন্দকার, সাং- বঙ্গেরস্বরদী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় আরও ০৪ (চার) টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর