রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল মোল্লা (৪৫)’কে মুন্সীগঞ্জ শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরানীগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েল মোল্লা (৪৫)’কে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১৬/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ১০(০৯)২২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জুয়েল মোল্লা (৪৫), পিতা- মৃত হাসেম মোল্লা, সাং- উত্তর বালাশুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর