রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

রাজধানীর চকবাজারের আলোচিত ইউনূস (৪০) হত্যা মামলার অন্যতম আসামি আলী আকবর (৩৫) যৌথ অভিযানে গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

অদ্য ১৬/০৫/২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং ডিএমপি, ঢাকার চকবাজার থানা পুলিশের সহযোগিতায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন রসুলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার চকবাজার থানার মামলা নং- ০৯ তারিখ- ১৬/০৫/২০২৬ খ্রি: ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর অন্যতম এজাহার নামীয় আসামী মো: আলী আকবর (৩৫), পিতা- মৃত আব্দুর রহমান, সাং- বাইল্যাতলী, থানা- মুলাদী, জেলা- বরিশাল’কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ডিএমপি, ঢাকার চকবাজার থানার দেবিদাসঘাট এলাকায় ভাঙ্গারী বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসা ইউনূস (৪০), পিতা- অলি মিয়া, সাং- কাশিপুর, থানা- কতোয়ালী, জেলা- বরিশাল’কে একই এলাকার “খুরশীদ প্লাস্টিক” নামের একটি প্লাস্টিক ওয়েস্টেজের দোকানের মালামাল চুরির অপবাদ দিয়ে গ্রেফতারকৃত আসামী আলী আকবর (৩৫) সহ কয়েকজন একত্র হয়ে গত ১৫/০৫/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.৪৫ ঘটিকায় এলাপাথারী ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই ভিকটিম ইউনূস (৪০) মারা যায়। এ ঘটনায় ভিকটিম ইউনূস (৪০) এর মা ডিএমপি, ঢাকার চকবাজার থানায় একটি লিখিত অভিযোগ দিলে উক্ত হত্যা মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর