
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা ও জাল টাকা নোট বিস্তার প্রতিরোধের লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৮/০৬/২০২৬ তারিখ র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ইয়াবা ও জাল টাকা নোট উদ্ধারপূর্বক ০২ (দুই) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে|
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৮/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.০৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার মুগদা থানাধীন মানিকনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ (সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার টাকা), সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করে| আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ইতি আক্তার (২৫), পিতা- আবুল হোসেন, সাং— কাটাখালি বাহাদুরপুর, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি বলে জানা যায়| এ সময় আটককৃত ব্যক্তির নিকট হতে মাদক বিক্রয়লব্ধ ৩৬,৪৮৫/- (ছত্রিশ হাজার চারশত পঁচাশি টাকা) উদ্ধার করা হয়|
অপর আরেকটি অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের চৌকস আভিযানিক দল অদ্য ২৮/০৬/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩.৪৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা শহীদ ফারুক রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০/- টাকা সমমূল্যের জাল টাকা নোট সহ ০১ (এক) জন’কে আটক করে| আটককৃত ব্যক্তির নাম মো: বাবুল শেখ (৪৮), পিতা- মৃত মজিদ শেখ, সাং- রাতগাঁও, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়|
গ্রেফতারকৃত ব্যক্তি ইতি আক্তার (২৫) পেশাদার মাদক ব্যবসায়ী ও জাল টাকা নোট বিস্তারের সাথে জড়িত মো: বাবুল শেখ (৪৮)’কে উদ্ধারকৃত মাদক ও জাল টাকা নোট‘সহ প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে| র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়| র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে|