
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে| মাদক, জালিয়াতি, ভেজাল, নকল ঔষধ নির্মূল এবং নিষিদ্ধ পলিথিনের ক্ষেত্রে র্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে|
এরই ধারাবাহিকতায় অদ্য ০৭/০৭/২০২৬ তারিখ অনুমান সকাল ১১.০০ ঘটিকা হতে ১৩.০০ ঘটিকা পর্যন্ত জনাব মো: আবু হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব সদর দপ্তর এবং পরিবেশ অধিদপ্তর এর নেতৃত্বে ও র্যাব-১০, সিপিএসসি, লালাবাগ ক্যাম্পের এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়|
উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার চকবাজার থানাধীন পোস্তা এলাকায় একটি পলিথিনের কারখানায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক মো: জুয়েল রানা’কে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং একটি প্লাস্টিক কারখানার মালিক’কে মৌখিকভাবে সতর্ক করা হয়|
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে| জন¯^ার্থে ভেজাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে|