বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ঢাকার কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক দালাল চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান

দৈনিক টুঙ্গিপারা ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে| ইতিমধ্যে মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল ঔষধ ও খাদ্যপণ্য, নিষিদ্ধ পলিথিন এবং বিভিন্ন সরকারী দপ্তরে দালালচক্রের বিরুদ্ধে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে|

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.১৫ ঘটিকায় জনাব কাজী তামজীদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-র নেতৃতে এবং র‌্যাব-১০, সদর কোম্পানীর সহযোগিতায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়|

অভিযানকালে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পাসপোর্ট অধিদপ্তরের উক্ত আঞ্চলিক কার্যালয়ে দালালচক্রের ৭ (সাত) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃত সদস্যদের নাম হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো: রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) ও মো: আরমান (৪৫) বলে জানা যায়| গ্রেফতারকৃতদের মধ্যে হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো: রাতুল (২৪) ও সব্বির (২৫) দেরকে ২০ দিনের, মোরাদ (২৪) ও আবুল হাসান (৩৮) দ্বয়কে ১৫ দিনের এবং মো: আরমান (৪৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়|

যে কোনো সরকারি দপ্তরে দালালচক্রের বেআইনি কর্মকাণ্ড ও দৌরাত্ম্য সরকারি সেবার ভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে এবং সেবা প্রত্যাশী সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়| জনস্বার্থে এ ধরনের দালালচক্রের অপতৎপরতা ও দৌরাত্ম্য নির্মূলে র‌্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর