শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

রাজবাড়ী গোয়ালন্দঘাট এলাকায় এসআরবি-১০ এর অভিযান: ০২টি কার্তুজ’সহ ০২টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ককটেল উদ্ধার এবং ০১ জন ব্যক্তি গ্রেফতার

সম্পাদক,দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ অস্ত্র ও মাদক মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে এবং উদ্ধারে এসআরবি নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে এসআরবি রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে।
অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০.৩৫ ঘটিকায় এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দক্ষিণ উজানচর এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান, ২টি তাজা কার্তুজ এবং ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ সময় ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইসলাম সেক প্রঃ আকাশ (৪১), পিতা-এরসাদ সেক, সাং- ভোলাই মাতবর পাড়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী বলে জানা যায়। উল্লেখ্য, অভিযুক্ত মোঃ ইসলাম সেক প্রঃ আকাশ (৪১) এর বিরুদ্ধে ০২টি অস্ত্র মামলা ও ০১টি চাঁদাবাজি মামলা রুজু আছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

এসআরবি-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর