শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহরণ মামলার এজাহারনামীয় আসামি মো: কালু মিয়া @ মুরগী কালু (৪০)’কে গ্রেফতার করেছে এসআরবি-১০

কেরানীগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে এসআরবি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। একইসাথে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চাঞ্চল্যকর মামলার দ্রুত উদঘাটন করে আইন-শৃঙ্খলা রক্ষায় এসআরবি প্রশংসনীয় অবদান রেখে চলেছে।

গত ১৭/০৮/২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৯:১৫ ঘটিকায় গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ মোড়স্থ একটি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে ভিকটিম মোঃ আল আমিন (২৬) চা বিক্রি করছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে আসামি মো: কালু মিয়া @ মুরগী কালু (৪০)’সহ অপরাপর আসামিগণ একটি কালো রংয়ের হায়েচ গাড়িযোগে এসে ভিকটিম মোঃ আল আমিন’কে মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে আসামিরা ভিকটিম’কে গেন্ডারিয়া থানাধীন ডিস্ট্রিলারী রোডস্থ নির্মাণাধীন ভবনের একটি কক্ষে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে আটক করে রাখে। সংবাদ পেয়ে গেন্ডারিয়া থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাত-পা বাঁধা অবস্থায় ভিকটিম মোঃ আল আমিনকে উদ্ধার করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ নুরু বেপারী বাদী হয়ে ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ২৩/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানিগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারনামীয় আসামি মো: কালু মিয়া @ মুরগী কালু (৪০), পিতা- কদম আলি শেখ, সাং- ১১৫ ডিস্টলারী রোড, থানা- গেন্ডারিয়া, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। এ ধরনের অপহরণমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এসআরবিকে অবহিত করার জন্যও আহ্বান জানানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর