শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শরীয়তপুর জেলার পালং মডেল থানার চুরির মামলায় ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরানীগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

গত ১৩/০২/২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা হতে দুপুর ১৩.০০ ঘটিকার মধ্যে শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন শান্তিনগর এলাকায় একটি সংঘটিত চুরির ঘটনায় র‌্যাব-১০ এর সদস্যরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

গত ১৩/০২/২০২৫ তারিখে কে বা কারা জনৈক আ: রহিম মুন্সীর বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া আ: রহমান (৩৬) এর বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকে চার ভরি দশ আনা স্বর্ণালঙ্কার, ছয় ভরি রুপার অলংকার, দুইটি মোবাইল ও নগদ ৭৫,০০০ টাকা সর্বমোট প্রায় ৭,২০,০০০ (সাত লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শরিয়তপুর জেলার পালং মডেল থানার মামলা নং- ১৮, তারিখ- ১৬/০২/২০২৫ খ্রি., ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অদ্য ২৭/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকায় রাজধানীর পোস্তগোলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে সূত্রে বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি ১। মোঃ রুবেল ইসলাম লাল মিয়া (৩০), পিতা- মৃত হাসেন শেখ, সাং- নিমপাড়া, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ এবং একই তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকায় ঘটিকায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি ২। মোহাম্মদ মুরাদ (২৪), পিতা- মোঃ বাচ্চু মিয়া, বøক-সি, বাইনিয়া, থানা- পল্লবী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য এবং গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর