
গত ১৩/০২/২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা হতে দুপুর ১৩.০০ ঘটিকার মধ্যে শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন শান্তিনগর এলাকায় একটি সংঘটিত চুরির ঘটনায় র্যাব-১০ এর সদস্যরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
গত ১৩/০২/২০২৫ তারিখে কে বা কারা জনৈক আ: রহিম মুন্সীর বাড়ির চতুর্থ তলায় ভাড়াটিয়া আ: রহমান (৩৬) এর বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকে চার ভরি দশ আনা স্বর্ণালঙ্কার, ছয় ভরি রুপার অলংকার, দুইটি মোবাইল ও নগদ ৭৫,০০০ টাকা সর্বমোট প্রায় ৭,২০,০০০ (সাত লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শরিয়তপুর জেলার পালং মডেল থানার মামলা নং- ১৮, তারিখ- ১৬/০২/২০২৫ খ্রি., ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
এরই ধারাাবহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অদ্য ২৭/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকায় রাজধানীর পোস্তগোলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে সূত্রে বর্ণিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি ১। মোঃ রুবেল ইসলাম লাল মিয়া (৩০), পিতা- মৃত হাসেন শেখ, সাং- নিমপাড়া, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ এবং একই তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকায় ঘটিকায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি ২। মোহাম্মদ মুরাদ (২৪), পিতা- মোঃ বাচ্চু মিয়া, বøক-সি, বাইনিয়া, থানা- পল্লবী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য এবং গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।