শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় আটক ১

কোটালীপাড়া প্রতিনিধি কাজী পলাশ
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেয়াজুল শেখ (৪৩) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। আটককৃত রেয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারউদ্দিন শেখের ছেলে। শুক্রবার বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নির্যাতিতা ছাত্রীর বাবা জানান, তাঁর কন্যা বাড়ির পাশের মন্দিরের সামনে খেলা করছিল। সেই সময় রেয়াজুল শেখ নামের ওই ভ্যানচালক তার কন্যাকে মন্দিরের পেছনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে রেয়াজুল শেখকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তিনি ভ্যানচালক রেয়াজুল শেখের কঠোর শাস্তি দাবি করেছেন।

কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বলেন, ঘটনা সম্পর্কে জানার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্যানচালক রেয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর