
কোটালীপাড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস-এর সহযোগিতায়, ৩০ জুন মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি পালনের অংশ হিসেবে উপজেলা সড়কের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে, উপজেলা হল রুম সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। এছাড়াও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নবী নেওয়াজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার এবং বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস-এর অ্যাডমিন টমাস বাড়ৈসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।