শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

রাজধানীর শ্যামপুর এলাকা হতে পলাতক ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী স্বাধীন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরানীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৯৫ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় ০৫ বছরের কারাদন্ড ও ৩০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৬ মাসের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম স্বাধীন, পিতা- মৃত লাল মিয়া, সাং- শুভাঢ্যা উত্তর পাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর