শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে পুলিশের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্প উদ্বোধন

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমুঃ

পুলিশ সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে ঢাকা জেলা পুলিশ।
আজ (১৩ জুলাই) বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্পে মডেল থানা, ঢাকা জেলা ডিবি (দক্ষিণ),ঢাকা জেলা ট্রাফিক (দক্ষিণ) সদস্যরা স্বাস্থ্য সেবা গ্রহণ করে।

কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাব ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, বিশেষ সদস্যরা সময় স্বল্পতার কারণে এই কার্যক্রম ঢাকা জেলা পুলিশের অন্তর্গত সমস্ত থানায় পর্যায়ক্রমে পালন করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, ঢাকা জেলা ট্রাফিক দক্ষিণ ইন্সপেক্টর পীযূষ কুমার মালো, মডেল থানা ইন্সপেক্টর (অপারেশন) আশিকুর রহমান (আশিক)সহ ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর