শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

রাজধানীর বাড্ডা এলাকা হতে হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি মোস্তফা’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, হত্যা, অপহরন ও গণধর্ষনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০২ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন মেরুলবাড্ডা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার ডেমরা থানার মামলা নং-৮৩(৪)৯৫, ধারা-৩০৪/৩৪ দÐ বিধি। উক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোস্তফা, পিতা-কালু মিয়া, সাং-পূর্ব রাজারগাঁও, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যা মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পূর্বে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর