শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থেকে ১৬০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

কেরানীগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ৩০/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ২১.৫৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

অভিযানে প্রায় ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার) টাকা মূল্যের ১৬০ (একশত ষাট) পিস ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ নাহিদ সরদার (৩৩), পিতা- মোঃ সোনাচাঁন সরদার, সাং- যাদুয়ারচর, ও ২। অমিত হাসান (২৭), পিতা- মো: বাবুল বেপারী, সাং- চরগজারিয়া, উভয় থানা- শিবচর, জেলা- মাদারীপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর