শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ ফতুল্লা থানা হতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নারায়নগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান আতা
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ একটি অভিযানে যমুনা পূর্ব থানার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন (৪৫)’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগিতায় অদ্য ০৪/০৫/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৫.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন টাগারপাড় এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন (৪৫), পিতা- রুস্তম হাওলাদার, সাং- পাচক, থানা- নড়িয়া, জেলা-শরিয়তপুর’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন (৪৫) যমুনা পূর্ব থানার মামলা নম্বর- ০১(১১)০৪, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক)/(চ) অনুযায়ী ১০ বছরের সাজা পরোয়ানা ভুক্ত পলাতক আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর