
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৭ জুন ২০২৬ তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এ লাকা হতে বিপুল পরিমান মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্য র্যাব-১০, সিপিসি-৩ কর্তৃক গ্রেফতার হয়েছে|
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৭ জুন ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০২.২০ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা টু ঢাকাগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক সন্দেহজনক গাড়ী তল্লাশী করা হয়|
তল্লাশী করাকালীন একটি প্রাইভেটকার হতে ৮৮০ (আটশত আশি) বোতল স্কাফ সিরাপ, যার আনুমানিক বাজার মূল্য ২৬,৪০,০০০/-(ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা), সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়| আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো: রানা গাজী (৩২), পিতা-রহিম গাজী, সাং-সখিপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা বলে জানা যায়| এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়|
প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে স্কাফ সিরাপ’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর জেলার কোতয়ালী থানা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উল্লেখ্য, আটককৃত মাদক ব্যবসায়ী মো: রানা গাজী সাতক্ষীরা জেলার দেবাহাটা থানার অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি| উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া| এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে| র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে| ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে| আপনাদের কাছে যদি কোথাও মাদকের বেচাকেনা বা অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের তথ্য থাকে, তাহলে দয়া করে তা র্যাবকে অবহিত করুন| আপনার একটি তথ্য একটি পরিবার বা জীবনের রক্ষাকবচ হতে পারে|